আমরা বিশ্বাস করি পাঠকের আস্থাই আমাদের অন্যতম অর্জন। LawBooks-এ পেমেন্ট করার জন্য জনপ্রিয় মাধ্যম
ক্যাশ অন ডেলিভারি হলেও ক্রেতাগণ তাদের সুবিধার্থে বিকাশ, নগদ, রকেট, কার্ডের মাধ্যমে অগ্রীম মূল্য পরিশোধ করে থাকেন।
এছাড়াও কিছু সীমাবদ্ধতার কারণে নির্দিষ্ট কিছু পণ্যের জন্য অগ্রীম পেমেন্ট নিতে হয়।
LawBooks-এর স্টকে বর্তমানে হাজার হাজার দেশি-বিদেশি পণ্য রয়েছে। তারপরেও সব পণ্য স্টকে থাকা সম্ভব নয়,
কারণ সাইটে প্রচুর টাইটেল রয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করি যত দ্রুত সম্ভব আপনার অর্ডারটি পৌঁছে দিতে।
যদি কোনো কারণে পণ্য সরবরাহ করা সম্ভব না হয়, তাহলে LawBooks
কর্তৃপক্ষ আপনার পরিশোধিত অর্থ নির্দিষ্ট মাধ্যমেই ফেরত প্রদান করবে। ইনশাআল্লাহ!
ক) রিফান্ড মাধ্যম:
যে মাধ্যমে পরিশোধ করেছেন সেই একই মাধ্যমে (বিকাশ, নগদ, রকেট, কার্ড ও ব্যাংক ট্রান্সফার ইত্যাদি) ফেরত প্রদান করা হবে।
খ) রিফান্ডের সময়:
রিফান্ড সিদ্ধান্ত গ্রহণের পর সাধারণত ৭-১০ কর্মদিবস সময় লেগে যেতে পারে। প্রয়োজনে সময় কিছুটা বাড়তে পারে।
গ) রিফান্ড নোটিফিকেশন:
রিফান্ড সম্পন্ন হলে ক্রেতাকে এসএমএস, ফোন, ইমেইল বা অন্য কোনো মাধ্যমে জানানো হবে।
ঘ) রিফান্ড অভিযোগ:
৭-১০ কর্মদিবসের মধ্যে রিফান্ড না পেলে, অথবা রিফান্ড সংক্রান্ত যেকোন অভিযোগ জানাতে আমাদের লাইভচ্যাটে বা
care@lawbooks.com ইমেইলে যোগাযোগ করুন।
ঙ) ফেরতযোগ্য অর্থ:
- অগ্রীম মূল্য পরিশোধিত অর্ডার ক্যান্সেল হলে সম্পূর্ণ মূল্য ফেরত দেয়া হবে।
- ডেলিভারির পূর্বেই রিটার্ন এলে সম্পূর্ণ মূল্য রিফান্ড করা হবে।
- টেকনিক্যাল কারণে অতিরিক্ত টাকা কেটে গেলে প্রমাণসহ অতিরিক্ত অর্থ ফেরত দেয়া হবে।
- স্টকে না থাকা পণ্যের মূল্য ফেরত দেয়া হবে।
- ক্যাশব্যাক অফারে ক্যান্সেল করলে ক্যাশব্যাকের অর্থ বাদ দিয়ে রিফান্ড করা হবে।
- ত্রুটিযুক্ত পণ্য প্রমাণসহ ফেরত দিলে সম্পূর্ণ অর্থ ফেরত দেয়া হবে (শিপিং চার্জ ব্যতীত)।
চ) অফেরতযোগ্য অর্থ:
- গিফট ভাউচারের মাধ্যমে পরিশোধিত অর্থ ফেরতযোগ্য নয়।
- LawBooks ব্যালেন্সে জমা রাখা অর্থ রিফান্ডযোগ্য নয়, তবে পরবর্তি অর্ডারে ব্যবহারযোগ্য।
- শিপিং বা ডেলিভারি চার্জ ফেরতযোগ্য নয়।
- ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করা কিন্তু পেমেন্ট না করা পণ্যের জন্য রিফান্ড প্রযোজ্য নয়।
LawBooks গ্রাহকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রিফান্ড পলিসি অনুসরণ করে থাকে।